NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আকাশ আবারও ‘রহস্যময়’ বস্তু, ক্ষেপণাস্ত্র ছুড়ে নামাল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৭:২৬ এএম

>
আকাশ আবারও ‘রহস্যময়’ বস্তু, ক্ষেপণাস্ত্র ছুড়ে নামাল যুক্তরাষ্ট্র

আকাশ থেকে আবারও রহস্যময় একটি বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানার হ্রদ এলাকা লেক হুরনর কাছে ক্ষেপণাস্ত্র ছুড়ে বস্তুটি নামিয়েছে মার্কিন বিমান বাহিনী।

মন্টানার লেক হুরন হ্রদটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর পেন্টাগন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বস্তুটি ছিল অষ্টভূজাকৃতির এবং সেটি আকাশের ২০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

‘বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল নিরাপদ রাখতেই বস্তুটিকে ভূপাতিত করা হয়েছে,’ বলা হয় পেন্টাগনের বিবৃতিতে। আরও বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন নিজে বস্তুটি নামানোর নির্দেশ দিয়েছিলেন।

গত দু’সপ্তাহে এই নিয়ে তৃতীয় বারের মতো নিজেদের আকাশ থেকে বিদেশি উড়ন্ত বস্তু নামাল মার্কিন সামরিক বাহিনী।