NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

মিসরের জন্য কিছুই করেননি সালাহ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৫ এএম

>
মিসরের জন্য কিছুই করেননি সালাহ

মিসরকে ফুটবল বিশ্বে অযুত খ্যাতি এনে দিয়েছেন মোহামেদ সালাহ। মিসর থেকে উঠে আসা ফুটবলারদের মধ্যে তার মতো জগৎজোড়া খ্যাতি আর কেউ পাননি। লিভারপুলের হয়ে ইউরোপীয় ফুটবল মাতিয়ে রাখা সালাহ ২০১৯ থেকে মিসরের নেতৃত্ব দিচ্ছেন। দেশের হয়ে এখন পর্যন্ত ৮৫ ম্যাচে করেছেন ৪৭ গোল। মিসরের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। তবে এত কিছুর পরও দেশটির সাবেক কোচ হাসান শেহাতা মনে করেন, সালাহ আসলে মিসরের জন্য কিছুই করেননি।

মিসরকে টানা তিনবার আফ্রিকা কাপ অব নেশনস জিতিয়ে সালাহ’র অভিষেকের ঠিক আগে কোচের পদ ছেড়েছিলেন শেহাতা। সম্প্রতি মিসরীয় সংবাদমাধ্যম ইজিপ্ট ইন্ডিপেনডেন্টের সঙ্গে আলাপচারিতায় শেহাতা জাতীয় দলে সালাহর অবদান নিয়ে প্রশ্ন তোলেন, ‘দুঃখিত, তবে জাতীয় দলের হয়ে কিছুই করেনি। তার আরও অনেক ভালো করা উচিৎ ছিল। জাতীয় দলের হয়ে যখন খেলে তখন তার আরও উদ্যমী হওয়া উচিৎ।’

লিভারপুলের জার্সিতে বিশ্বের সেরাদের সেরার সঙ্গে খেলেন সালাহ। তবে জাতীয় দলে তেমনটা হয়ে ওঠে না। তার ক্লাব আর জাতীয় দলের সতীর্থদের মধ্যে পার্থক্য অনেক। মিসরের ইতিহাসের সফলতম কোচ হাসান মনে করেন, সালাহকেই দায়িত্ব নিয়ে ঘোচাতে হবে এই ব্যবধান, ‘এখানকার কর্মকর্তাদের ওর বলা উচিত ছিল। সে হয়তো খেলোয়াড় নির্বাচন করে না, কিন্তু ওর বলা উচিত ছিল ইংল্যান্ডে যাদের সঙ্গে খেলে, এখানকার খেলোয়াড়েরা তেমন নয়। এর ফলে সালাহর জন্য মাঠে জায়গা বের করার উপায় বের করতে হবে কোচদের। আমাদের এমন খেলোয়াড় খুঁজে বের করতে হবে, যারা ওকে ভালোভাবে খেলতে সাহায্য করবে।’

২০১১ সালে অভিষেক হলেও এখনো মিসরের হয়ে কোনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি সালাহ। ২০১৭ এবং ২০২১ সালে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠলেও তীরে এসে তরী ডুবেছে সালাহ’র মিসরের। তবে ১৯৯০ সালের পর বিশ্বকাপ বাছাইয়ে সালাহর দারুণ নৈপুণ্যের জোরেই ২০১৮ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল উত্তর আফ্রিকার দেশটি।