NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

সৌদির ক্লাবের জালে পাঁচ গোল দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫৮ পিএম

>
সৌদির ক্লাবের জালে পাঁচ গোল দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি আরবের আল-হিলালের জালে পাঁচ গোল দিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। যা স্প্যানিশ জায়ান্টদের পঞ্চম বিশ্ব শিরোপা। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) মরক্কোর প্রিন্স মৌলে আব্দুল্লেহ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আল-হিলাল। এ ম্যাচটি রিয়াল জিতে নিয়েছে ৫-৩ গোলের ব্যবধানে। ম্যাচটিতে লস ব্লানকোসদের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র এবং ফেদ্রিকো ভালভার্দে। অপর গোলটি করেছেন করিম বেনজমা। অপরদিকে আল-হিলালের হয়ে দুটি গোল করেছেন লুসিয়ানো ভিয়েত্তো। দলের হয়ে অন্য গোলটি করেছেন মুসা মারেগা।

এদিকে পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার মাধ্যমে শিরোপা জয়ের সেঞ্চুরি করেছে রিয়াল মাদ্রিদ। এই ১০০ শিরোপার মধ্যে রয়েছে ৩৫টি লা লিগা, ১৯টি কোপা দেল রে এবং ১৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। 

সৌদি আরবের আল-হিলাল ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে। ২০২২ ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে তারা হারায় ওয়াদাদ কাসব্লাঙ্কা এবং ফ্লামেঙ্গোর মতো শক্তিশালী দলকে। তবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জ্বলে ওঠতে পারেনি তারা। 

ম্যাচটিতে ১৩ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। এরপর ১৮ মিনিটে ব্যবধান বাড়ান ভালভার্দে। তবে ২৬ মিনিটে আল হিলালের মুসা একটি গোল করে ব্যবধান কমান। এরপর ৫৪ মিনিটে করিম বেনজেমা এবং ৫৮ মিনিটে ভালভার্দে আবারও গোল করে রিয়ালকে শক্ত অবস্থানে নিয়ে যান। এরপর ৬৩ মিনিটে লুসিয়ানোর গোলে আরেকবার ব্যবধান কমায় আল-হিলাল। কিন্তু ৬৯ মিনিটে ভিনিসিয়ুদ নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের শিরোপা নিশ্চিত করে ফেলেন। ম্যাচের ৭৯ মিনিটে লুসিয়ানো নিজের দ্বিতীয় গোল করে শুধু ব্যবধানই কমান।