NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন অ্যানচেলত্তি!


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪০ এএম

>
ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন অ্যানচেলত্তি!

টানা দুই বিশ্বকাপে ব্যর্থতার কারণে কাতার বিশ্বকাপের পর অবসর নিয়েছেন তিতে। এরপর থেকে ফাঁকা রয়েছে ব্রাজিলের কোচের পদ। প্রথা ভেঙে ব্রাজিল এবার দেশের বাইরের কোচ নিতে পারে এমন খবর শোনা গিয়েছিল আগেই। তালিকায় ছিলেন বেশকিছু হেভিওয়েট কোচ। তবে শেষমেষ কার্লো অ্যানচেলত্তিকেই কোচ বানাতে যাচ্ছে ব্রাজিল।

ইতালিয়ান কোচ কার্লো অ্যানচেলত্তি এখন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে আছেন। গত মৌসুমেই দলকে জিতিয়েছেন ইউরোপসেরার চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই দলকে ছেড়ে এবার ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন এই কোচ। শুক্রবার এমন খবর প্রকাশ করেছে ইএসপিএন ব্রাজিল।

সংবাদমাধ্যমটি জানাচ্ছে, চলতি মৌসুমের শেষদিকে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান কোচ অ্যানচেলত্তি। সেলেসাওদের একত্রিত করতে তাকেই বেশি যোগ্য মনে করছে সিবিএফ। তাছাড়া এদের মিলিতাও, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোদের সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে। সব কিছু ঠিক থাকলে তিনিই হবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের সঙ্গে তিন বছরের চুক্তি হতে যাচ্ছে অ্যানচেলত্তির। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি তার অধীনেই খেলবে ২০২৬ সালের বিশ্বকাপ। তবে দুপক্ষের মধ্যে এখনো বেশ কিছু শর্ত নিয়ে কথা চলছে। ৬৩ বছর বয়সী এ কোচকে রাজি করাতে কাজ করে যাচ্ছেন মাদ্রিদে থাকা ব্রাজিলিয়ান ফুটবলাররা।

তবে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো অবশ্য বিষয়টিকে মিথ্যা বলছেন। তাদের মতে, ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অ্যানচেলত্তি। তারা আরও জানিয়েছে, ২০২৪ সালের আগ পর্যন্ত রিয়াল ছাড়ার কোনো ইচ্ছা নেই এই কোচের।