NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

সেরা নির্বাচিত হলো চোখ ধাঁধানো ভারতীয় চিতার ছবি


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৪, ০১:২৩ এএম

>
সেরা নির্বাচিত হলো চোখ ধাঁধানো ভারতীয় চিতার ছবি

তুষারাবৃত পাহাড়ের দিকে তাকিয়ে আছে একটি চিতা বাঘ। জার্মান ফটোগ্রাফার শাশা ফনসেকা চোখ ধাঁধানো এমন একটি ছবি তুলেছিলেন ভারতে।

আর সাধারণ মানুষের ভোটে মর্যাদাপূর্ণ ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পিপলস চয়েজের’ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে ভারতীয় এ চিতার ছবিটি।

প্রকৃতিপ্রেমী ৬০ হাজার ৪৬৬ জন পাহাড়ের দিকে তাকিয়ে থাকা চিতার ছবিটিকে সেরা হিসেবে ভোট দিয়েছেন।

জার্মানির পেশাদার ফটোগ্রাফার শাশা ভারতের উত্তরাঞ্চলের লাদাখের একটি পাহাড়ে ক্যামেরা বসান। ওই ক্যামেরায় ধরা পড়ে ‘সূর্য অস্ত যাচ্ছে আর একটি চিতাবাঘ পাহাড়ের দিকে তাকিয়ে আছে’ এমন একটি দৃশ্য। শাশা ছবিটির শিরোনাম দেন ‘তুষার চিতার সাম্রাজ্য।’ ভারতে তুষার চিতার দেখা মেলা খুবই বিরল ঘটনা।

ছবিটি লন্ডনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পিপলস চয়েজ’ প্রতিযোগিতায় জমা দেন শাশা। ওই প্রতিযোগিতায় ৩৯ হাজার ছবি জমা পড়ে। সেগুলো থেকে ২৫টি ছবি বাঁছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। এরপর সেরা ছবি নির্বাচনে করা হয় ভোটাভুটি।

ছবিটি আগামী ২ জুলাই পর্যন্ত লন্ডনের ওই জাদুঘরটিতে প্রদর্শন করা হবে।

এদিকে ধারণা করা হয় পৃথিবীতে বর্তমানে মাত্র ৬ হাজার ৫০০টি তুষার চিতা জীবিত আছে। মানুষের সঙ্গে সংঘর্ষে, বন্যপ্রাণী শিকার এবং বাসস্থানের ক্ষতিসাধন হওয়ায় এখন এ চিতা অস্তিত্ব সংকটে আছে।

এদিকে এ ছবিটি ছাড়াও আরও চারটি ছবিকে ‘প্রশংসনীয়’ হিসেবে অভিহিত করেছে জাদুঘর কর্তৃপক্ষ। এরমধ্যে প্রথমটি হলো— একটি চিতা একটি মৃত বানর ও তার শাবককে কামড়ে ধরে রেখেছে। দ্বিতীয়টি হলো— দুটি শিয়াল গা ঘেষাঘেষি করছে। তৃতীয়টি হলো— একটি ভল্লুক শাবক ফুলের মধ্যে খেলছে। আর চতুর্থটি হলো— কেনিয়ার একটি শক্তিশালী সিংহ ভয়ানকভাবে তাকিয়ে আছে।