NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

মেসির জার্সি উপহার পেলেন নরেন্দ্র মোদি


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৮:৩৮ এএম

>
মেসির জার্সি উপহার পেলেন নরেন্দ্র মোদি

এনার্জি উইকে যোগ দিতে ভারত সফরে এসেছেন আর্জেন্টিনার সরকারি বিদ্যুৎ সংস্থার প্রেসিডেন্ট পাবলো গঞ্জালেজ। সোমবার তার সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ সময় প্রধানমন্ত্রীর হাতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির জার্সি তুলে দেন পাবলো। এমন উপহার পেয়ে খুশি হয়েছেন প্রধানমন্ত্রীও।

পাবলোর সঙ্গে ভারত সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড্যানিয়েল ফিলমাস। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়। এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ড্যানিয়েল। সেখানে পরমাণু বিদ্যুৎ, মহাকাশ বিজ্ঞান, ডিজিট্যাল প্রযুক্তি, প্রতিরক্ষা, জৈবপ্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

তবে এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জয়শঙ্করকেও মেসির সই করা জার্সি উপহার দিয়েছেন আর্জেন্টিনার মন্ত্রী। 

বৈঠকের পর টুইটে জয়শঙ্কর লিখেছেন, ‘আর্জেন্টিনার বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবন মন্ত্রী ড্যানিয়েল ফিলমাসের সঙ্গে বৈঠক করে বেশ আনন্দ পেলাম। এই বৈঠকে বিভিন্ন বিষয় যেমন পরমাণু বিদ্যুৎ, মহাকাশ বিজ্ঞান, ডিজিট্যাল প্রযুক্তি, প্রতিরক্ষা ও জৈবপ্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেছি।’