NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নতুন থানার মাধ্যমে সহজে আইনি সেবা পাবে পদ্মা পাড়ের মানুষ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ এএম

>
নতুন থানার মাধ্যমে সহজে আইনি সেবা পাবে পদ্মা পাড়ের মানুষ

পদ্মা সেতুর দুই পাড়ে উদ্বোধন হওয়া নতুন থানাগুলোর মাধ্যমে উভয় পাড়ের মানুষ সহজেই আইনি সেবা পাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পদ্মা সেতু (উত্তর) থানা ও (দক্ষিণ) থানার কার্যক্রম, পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালসমূহের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ৬টি নারী ব্যারাক ও অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় বঙ্গবন্ধুর স্বপ্নের জায়গায় পৌঁছেছে পুলিশ। জাতির পিতার জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পুলিশ গৃহহীনদের মধ্যে ঘর নির্মাণ করে দিয়েছে।

পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা নিয়ে বলেন, পদ্মা সেতুর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সেতুর উভয় পাশে দুটি থানা নির্মাণ করা হয়েছে। এই থানাগুলোর মধ্যমে সাধারণ জনগণ সহজে আইনি সেবা নিতে পারবে। এছাড়া সেতুর আশপাশের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা কার্যক্রমে গতিশীলতা আসবে।

পুলিশ হাসপাতালে নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের জন্য নির্মাণ করা হাসপাতালগুলো পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবায় মান উন্নত করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করার বিষয়টি বহুদিন যাবত চলে আসছিল। অনলাইন জিডি মাধ্যমে মানুষ এখন ঘরে বসে জিডি করতে পারবে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ঘরে বসে অনলাইনে জিডি সকল কার্যক্রম মানুষ দেখতে পারবে। এভাবে সরকারি সেবা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি।