NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

বিয়ে নিয়ে অস্বস্তিতে ভোগেন স্বস্তিকা?


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৮:৫৬ এএম

>
বিয়ে নিয়ে অস্বস্তিতে ভোগেন স্বস্তিকা?

বরাবরই ঠোঁটকাটা স্বভাবের টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেকোনো কিছুতেই ‘কুচ পরোয়া নেহি’ মনোভাব তার। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নিজের পছন্দ-অপছন্দটাকেই প্রাধান্য দেন। সাফল্য কিংবা ব্যর্থতা সবটাই নিজের মতো করে বরণ করে নেন এই অভিনেত্রী।

অল্প বয়সেই বিয়ে, তার কিছুদিন পর বিচ্ছেদ। এরপর বাকি জীবনটা সিঙ্গেল মাদার হিসেবেই কাটিয়ে দিচ্ছেন। বিয়ে নিয়ে কোনো ধরনের অস্বস্তিতে ভোগেন কিনা? এমন প্রশ্নের জবাবে অকপট স্বস্তিকা। জানালেন, কোনো ধরনের অস্বস্তিতে ভোগেন না। নেই কোনো আফসোস। বরং একমাত্র মেয়েই তার জীবনের শক্তি ও সাহস।

নব্বই দশকের শেষের দিকে রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। শুরুর কিছুদিন পর থেকে সম্পর্কটা ঠিক সুরে বাজছিল না। সংসারে বেসুরো ভাঙনের মুখে শিশু সন্তানকে সঙ্গে বেরিয়ে আসেন শ্বশুরালয় থেকে।

বিয়ে নিয়ে কোনো আফসোস নেই জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল। কোনো আফসোস নেই, কারণ আমি যখন ভাবি আমার জীবনটা আমি ওই বিয়েটা ছাড়া কাটাতে পারতাম, আমার মনে হয় তাহলে অন্বেষা আমার সঙ্গে থাকত না। আর এই ভাবনাটায় মনে হয় তাহলে তো আমার অস্তিত্বটাই অবলুপ্ত হয়ে যেত।’