NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

বিপৎসীমা ছুঁইছুঁই গোমতীর পানি, জনমনে আতঙ্ক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২১ এএম

>
বিপৎসীমা ছুঁইছুঁই গোমতীর পানি, জনমনে আতঙ্ক

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় ওই এলাকার পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে গোমতীর পানি। সোমবার (২০ জুন) রাত সাড়ে ১২টার দিকে পানি বিপৎসীমার ২৫ সেমি নিচে অবস্থান করছে। 

জানা গেছে, পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার জগন্নাথপুর ও দুর্গাপুর ইউনিয়নের কয়েকটি এলাকার বাড়ির আঙিনা ডুবে গেছে। ফলে এসব এলাকায় মানুষদের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে। যদিও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, এখনো ভয়ের কিছু নেই। 

এদিকে বুড়িচং উপজেলার মিথিলাপুর ও কামারখাড়া এলাকায় নদীর বাঁধ ভেঙে গেছে। রাত সাড়ে ১২টায় এসব এলাকায় মসজিদে মাইকিং করে বাঁধ পাহারা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান ওয়ালিউজ্জামান সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। পানি এখনো বিপৎসীমার ২৫ সেমি নিচে রয়েছে। কিছু কিছু এলাকায় বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। ভেঙে যাওয়া বাঁধগুলো স্থানীয় লোকজন মিলে সংস্কার করেছে। পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে বলেও জানান তিনি।