NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

৩০ কেজি ওজনের শাড়িতে সামান্থা


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৫:৩৬ এএম

>
৩০ কেজি ওজনের শাড়িতে সামান্থা

বিরল রোগে আক্রান্ত হলেও থামতে নারাজ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। একাধিক সিনেমার কাজে ব্যস্ত দক্ষিণী অভিনেত্রী।

জানুয়ারিতেই মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’-এর ট্রেলার। দক্ষিণী এই তারকা নাকি পরিচালক গুণশেখরের এই ছবিতে ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন সামান্থা। তাও একদিন বা দু’দিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং।

কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ। 

এই সিনেমাতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা অল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে অল্লু অরহার। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে অরহাকে। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত এ সিনেমা। থাকবে থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।

অন্য দিকে এরই মধ্যে আরও একটি কাজে হাত দিয়েছেন সামান্থা। ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের সিনেমাতে বরুণ ধাওয়ানের পাশাপাশি অভিনয় করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ‘সিটাডেল’-এ সামান্থার লুক।