NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

আলভেজের কাছে ডিভোর্স চাইলেন স্ত্রী


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫ পিএম

>
আলভেজের কাছে ডিভোর্স চাইলেন স্ত্রী

বার্সেলোনায় থাকাকালে এক নারীর সঙ্গে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হয়েছেন দানি আলভেজ। ঘটনার জেরে সম্প্রতি মেক্সিকান ক্লাব পুমাস থেকেও চাকরিচ্যুত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তবে এবার আরও দুঃসংবাদ থাকছে বার্সেলোনার সাবেক তারকার জন্য। 

আলভেজকে গ্রেফতারের পর থেকেই ভেঙে পড়েছেন তার স্ত্রী জোয়ানা সানজ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলেছেন সেলেসাও ডিফেন্ডারের সঙ্গে থাকা তার ছবিগুলো। ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের কাছে ডিভোর্স চেয়েছেন তিনি। স্প্যানিশ একটি ‘টিভি শো’র বরাতে বিষয়টি জানিয়েছে ক্রীড়াভিত্তিক গণমাধ্যম মার্কা।

অন্য নারীর সঙ্গে স্বামীর এমন কান্ড মানতে পারছেন না স্প্যানিশ মডেল। এমনকি আলভেজকে বাঁচাতে আদালতকে যে সাক্ষ্য দিয়েছেন সে ব্যাপারের আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। স্প্যানিশ সাংবাদিক লেটিসিয়া রেকুয়েজো এ প্রসঙ্গে বলেন, ‘আলভেজের দোষ থাকুক কিংবা না থাকুক, তা নিয়ে মাথাব্যথা নেই সানজের। আলভেজকে রক্ষা করতে শুরুতে জোয়ানা যে সাক্ষ্য দিয়েছিলেন, তার জন্য আফসোসও করছেন তিনি। মূলত আলভেজের আইনজীবীর চাপে পড়ে এমন বক্তব্য দিয়েছিলেন সানজ।’

ব্রাজিলিয়ান তারকার কারাবন্দী হওয়ার প্রায় ১০ দিন পেরিয়েছে। স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে বন্দী আছেন আলভেজ। এর আগে অন্য কারাগারে থাকলেও নিরাপত্তার কারণে সেখান থেকে তাকে সরিয়ে এই কারাগারে আনা হয়েছে।