NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১৩ এএম

>
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী আর্জেন্টিনা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় আর্জেন্টিনা। এ লক্ষ্যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ঢাকায় আসবে আর্জেন্টিনার ব্যবসায়ীসহ দেশটির উচ্চ পর্যায়ের একটি বিশেষ প্রতিনিধি দল।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সভায় এ কথা জানান নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) এবং দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য অফিসের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিওর। 

আর্জেন্টিনা দূতাবাসের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। এই খাতগুলো নিয়ে কাজ করে উভয় দেশই উপকৃত হতে পারে। বাংলাদেশে লিথিয়াম, অলিভ অয়েল, প্রক্রিয়াজাত খাবার ও স্বর্ণের কাঁচামালের চাহিদা রয়েছে।

মেলচিওর বলেন, এই পণ্যগুলো আমদানির জন্য বাংলাদেশের কাছে একটি ভালো বিকল্প হতে পারে আর্জেন্টিনা। একইসঙ্গে আর্জেন্টিনাতেও তৈরি পোশাকের প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশের রপ্তানিকারকরা সেই চাহিদাকে কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেন তিনি। আর্জেন্টিনার বৈচিত্রপূর্ণ খাতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।

এসময় বাংলাদেশে দূতাবাস খোলার পদক্ষেপ নেওয়ায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানায় এফবিসিসিআই। এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, খনিজ ও ভোজ্যতেলের ক্ষেত্রে আর্জেন্টিনা বাংলাদেশের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। একইসঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আর্জেন্টিনার তৈরি পোশাকের বাজার একটি ভালো সুযোগ তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক গভীর করতে এফবিসিসিআই বিটুবি বৈঠকের আয়োজন করবে। এফবিসিসিআই সহ-সভাপতি চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য আর্জেন্টিনার ব্যবসায়ী ও সরকারকে আমন্ত্রণ জানান।

এফবিসিসিআই পরিচালক মো. রেজাউল করিম রেজনু, সিআইপি, এম.জি.আর. নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, ড. নাদিয়া বিনতে আমিন ও আক্কাস মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন।