NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘বেশরম’ বিতর্কে প্রথমবার মুখ খুললেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০:০৬ পিএম

>
‘বেশরম’ বিতর্কে প্রথমবার মুখ খুললেন শাহরুখ

‘বেশরম রং’ গানে কেন গেরুয়া বিকিনি? ‘পাঠান’ মুক্তির আগে বিষয়টি নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। বিতর্কের আগুন এতটাই জোরালো ছিল যে ছবি প্রদর্শন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিস রিপোর্ট সব বিতর্ককেই মাড়িয়ে দিয়েছে। মাত্র পাঁচদিনেই ৫০০ কোটির ক্লাবে পাঠানের এন্ট্রি। তবে এতেই যে পাঠান থামবে না, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিয়মিতই।

বিতর্ক চলায় এতদিন ‘পাঠান’ নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি শাহরুখ। তবে সোমবার সাংবাদিক সম্মেলনে সব প্রশ্নেরই উত্তর দিলেন শাহরুখ খান।

শাহরুখ সরাসরি বয়কট ‘পাঠান’ কিংবা ‘বেশরম রং’ গানে গেরুয়া বিকিনি নিয়ে মুখ না খুললেও জানান, আমরা যখনই কোনো ছবি তৈরি করি, তা একেবারেই হয় ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য। যদি কোনো খলনায়কের চরিত্রে অভিনয় করি, তখনও একই উদ্দেশ্য থাকে। কারও ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। শুধু মানুষকে আনন্দ দিতে চাই। এক্ষেত্রে দীপিকা অমর, আমি আকবর, জন হল অ্যান্টনি। আমরা দেশবাসীকে ভালোবাসি এবং তাদের ভালোবাসা দিতে চাই।

‘পাঠান’ নিয়ে বিতর্কের জেরে প্রথম থেকেই কোনো প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহরুখ খানসহ ছবির পুরো টিম। তাই ‘পাঠান’ মুক্তির আগে কোনো মন্তব্যই করেননি তিনি।