NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ এএম

>
নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

রোববার দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ হয়েছে অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত। একদিন পর সোমবার আইসিসি টুর্নামেন্টটির সেরা দল ঘোষণা করেছে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটার স্বর্ণা আক্তার বিশ্বকাপের সেরা সেই দলে জায়গা পেয়েছেন।

চ্যাম্পিয়ন ভারত ও রানার আপ ইংল্যান্ডের দল থেকে সমান তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা থেকে জায়গা করে নিয়েছেন একজন করে ক্রিকেটার। তালিকায় দ্বাদশ খেলোয়াড় হিসেবে পাকিস্তানের একজন রয়েছেন।

সদ্য শেষ হওয়া আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার সিক্সে গিয়েছিল। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে  আইসিসির দলে জায়গা পাওয়া স্বর্ণা করেছেন ১৫৩ রান, ১৫৭.৭২ স্ট্রাইক রেটে। 

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা দল: শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (পাকিস্তান) (দ্বাদশ খেলোয়াড়)।