NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৯:০২ পিএম

>
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত

সাউথ আফ্রিকায় প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের হারিয়ে শিরোপার মুকুট জিতেছে শেফালী ভার্মার নেতৃত্বাধীন ভারত দল।

পচেস্টফ্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রোববার টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। ওপেনারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অংকের ঘরে। তিন নম্বরে নেমে নিয়াম হল্যান্ড ফেরেন ১০ রানে। এরপর আবার আসা যাওয়ার মিছিল। ৬৯ রানে থামে ইংলিশ মেয়েদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন শেফালী ভার্মা। ১১ বলে ১৫ রান করে অবশ্য সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে। ৮ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার শোয়েতা শ্রেওয়াত। কিন্তু চাপ সামলে নেন সৌম্য টিওয়ারি এবং গংগারি তৃষা। দুজনের ৪৬ রানের জুটিতে প্রায় জয়ের কাছাকাছি চলে যায় ভারত। ২৯ বলে ২৪ রান করে তৃষা ফিরলেও ২৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সৌম্য।