NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নয়ন-তারা হয়ে আসছেন তৌসিফ-তিশা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪৭ পিএম

>
নয়ন-তারা হয়ে আসছেন তৌসিফ-তিশা

বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মধ্যে ছুটে চলেছে এক অপরূপ সুন্দরী। মুখে তার সুখের হাসি। উৎসুক নয়ন সেই সুন্দরীর পেছন পেছন ছুটে চলে। যখনই মেয়েটার কাছে এসে মুখ দেখতে যাবে, তখনই নয়নের বাবা তাকে ঘুম থেকে ডেকে তোলে!

বাস্তবে নয়, এটা নয়নের নিত্যকার স্বপ্ন। আর প্রতিদিন স্বপ্নের ঠিক এই মুহূর্তে তার বাবা ঘুম ভেঙে দেয়! গল্পের শুরুটা স্বপ্ন দিয়ে হলেও বাস্তবেও একটা সময় নয়ন খুঁজে পায় তার স্বপ্নের তারাকে।

নয়ন চরিত্রে তৌসিফ মাহবুব এবং তারা চরিত্রে তানজিন তিশাকে নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘অন্তহীন’। সিএমভি’র ব্যানারে নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মুহাম্মদ মিফতাহ্ আনান।

গল্পের গভীরতা প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘আমাদের গল্পটি স্বপ্ন দিয়ে শুরু হলেও দ্রুতই চরিত্র দুটি বাস্তবে মুখোমুখি হয়। তাদের মধ্যে প্রেমটাও হয়। এরপর তারা মুখোমুখি হয় চরম বাস্তবতার। শুরু হয় নতুন বাস্তবতা। দুটো চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তৌসিফ-তিশা। আশা করছি ভালোবাসা দিবসের নাটক হিসেবে দর্শকরা অন্য এক প্রেমের গল্প দেখতে পাবেন।’ 

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে শিগগিরই নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

‘অন্তহীন’ নাটকে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, টুনটুনি খালা, শাহবাজ সানি, কাজল প্রমুখ।