NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ৭, ২০২৬ | ২৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ে দুই বাড়ির মালিক মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধি-নিষেধ পাকিস্তানের যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু
Logo
logo

আটলান্টিক সিটিতে মাসিক ধর্মসভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০২:৫২ এএম

আটলান্টিক সিটিতে মাসিক ধর্মসভা অনুষ্ঠিত


আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ২৪ মে, ২০২২, মংগলবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।

ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ , পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্ম গ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা , ভজন, কীর্তন ইত্যাদি।

ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, তৃপ্তি সরকার,দীপংকর মিত্র, সুনীল দাশ, সজল দাশ, বিউটি দাশ, মিনু নন্দী, সুপ্রীতি দে, লাকী চৌধুরী, প্রভীন আমবরে, দীলিপ মালাকার, দীপা দে, মনোজিত সাহা, বিনোদ ভেলোর, রকি, প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

ধর্মসভা শেষে ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আটলান্টিক সিটিতে নিয়মিত অনুষ্ঠিত মাসিক এই ধর্মসভা আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশ সাড়া ফেলেছে।