NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মুক্তির ৪ ঘণ্টা না যেতেই অনলাইনে ফাঁস ‘পাঠান’


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০২:৫৮ এএম

>
মুক্তির ৪ ঘণ্টা না যেতেই অনলাইনে ফাঁস ‘পাঠান’

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় হাজির হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পাঠান’।

এদিন ভোর ৬টা থেকে সিনেমা হলের বাইরে ভিড়। ভারতের প্রায় সব কটি বড় শহরের চিত্রই অনেকটা এই রকম। প্রথম দিনে সিনেমাটির টিকিট বিক্রির অঙ্ক ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। চওড়া হাসি হল মালিক, ডিস্ট্রিবিউটরদের মুখে। সিনেমা বিশেষজ্ঞদের মতে, শাহরুখের হাত ধরেই ‘সুদিন’ ফিরছে বলিউডের।

তবে আশঙ্কা ছিল, যাতে কোনওভাবেই মুক্তির আগে সিনেমাটি অনলাইনে ফাঁস না হয়ে যায়! বারবার দর্শকদের আহ্বান জানিয়েছে সিনেমাটির প্রযোজক ‘যশরাজ ফিল্মস্‌’। আবেদন জানিয়েছিলেন শাহরুখও। তা সত্ত্বেও শেষরক্ষা হল না। মুক্তির কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘পাঠান’।

সূত্রের খবর, মুক্তির ঘণ্টা চারেক আগেই ‘ফিল্মি জিলা’, ‘অনলাইন মুভি ওয়াচ’, ‘তামিল রকার্স’-এর মতো অনলাইন সাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটি। মুক্তির পর ‘টরেন্ট’-এও নাকি মিলছে ছবির ‘সিনেমা হল প্রিন্ট’।

তবে তাতে দুশ্চিন্তার কারণ দেখছেন না সিনেমা ব্যবসার সঙ্গে জড়িতরা। রিপোর্ট বলছে, সপ্তাহের শেষে সিনেমাটি হাসতে হাসতে বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে।