NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

প্রিয়তম অনুপম খের, এখনই বন্ধ করো এসব : অক্ষয় কুমার


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৯ পিএম

>
প্রিয়তম অনুপম খের, এখনই বন্ধ করো এসব : অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের সাম্প্রতিক ছবির পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হয়েছে হুলুস্থুল কাণ্ড। যেখানে একপর্যায়ে সে ছবিতে অক্ষয় কুমার বললেন এসব বন্ধ করতে!

কী ছিল অনুপমের পোস্টে? দেখা যায়, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের শরীরে নিজের মুখ বসিয়ে ছবি দিয়েছেন তিনি। আর সেটিই হচ্ছে তার নতুন সিনেমার পোস্টার। যার নাম ‘শিব শাস্ত্রী বলবোয়া’। সে সিনেমাতেই অপেক্ষা করছে চমক। যার কিছুটা প্রকাশ করলেন অনুপম।

এমনকি সে পোস্টারটি শেয়ারও করেছিলেন অক্ষয়। হলিউডের ‘রকি’ সিনেমার এক দৃশ্যে সিলভেস্টারের মুখের জায়গায় অনুপমের মুখ দেখে লিখলেন, ‘প্রিয়তম অনুপম খের, এখনই বন্ধ করো এসব! যদিও পোস্টারটি খাসা। অভিনন্দন এবং শুভেচ্ছা।’

‘শিব শাস্ত্রী বলবোয়া’-এর পোস্টার প্রথম শেয়ার করেছিলেন অনুপমই। ৬৭ বছর বয়সী অভিনেতা আরও জানান, সিনেমাটি একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প বলবে। এছাড়া বলিউডের অভিনেত্রী নীনা গুপ্তাকেও দেখা যাবে এ সিনেমাতে। আমেরিকার ছোট শহরে এক ভারতীয়ের জীবনযুদ্ধ নিয়ে আসতে চলেছে ‘শিব শাস্ত্রী বলবোয়া’। প্রেক্ষাগৃহে যা মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি।