NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

ছিটকে গেলেন দিলারা, সুযোগ পেলেন পিংকি


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০১:৩৯ পিএম

>
ছিটকে গেলেন দিলারা, সুযোগ পেলেন পিংকি

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের খেলোয়াড় দিলারা আক্তার সুযোগ পেয়েছিলেন আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ব্যাটার দিলারা। নতুন করে তার জায়গায় সুযোগ পেয়েছেন ফারজানা হক পিংকি।

ডান পায়ের গোড়ালির চোটে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তো শেষ, এবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নও ধূলিসাৎ হয়ে গেল এই নারী ব্যাটারের। আগামী মাসের ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ যাত্রা।

বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড :

নিগার সুলতানা জ্যোতি (ক্যাপ্টেন), মারুফা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি এবং ফারজানা হক পিংকি।