NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৫ জন হাসপাতালে


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৮ এএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৫ জন হাসপাতালে

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২৬ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৩৪ জন এবং ঢাকার বাইরে ২৫৫ জন। এ ছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৩০ জন। এর মধ্যে ঢাকায় ২০৪ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২৬ জন। চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জনের।