NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

আলজেরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০১:৩৬ এএম

>
আলজেরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত

সম্প্রতি আলজিয়ার্সে আলজেরিয়া ও বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত হয়েছে। এ লক্ষ্যে অনুষ্ঠিত উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন আলজেরিয়ার আইনসভার ডেপুটি স্পিকার মুঞ্জুর বুদেন। এসময় আইনসভার উপস্থিত সদস্যের সাথে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নায়েন মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর আলজিয়ার্স সফরের কথা স্মরণ করে আলজেরিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অর্জিত সফলতার ফলশ্রুতিতে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে যা উভয় দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। 

সভাপতির বক্তব্যে ডেপুটি স্পিকার জনাব মুঞ্জুর বুদেন দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে সংসদীয় সহযোগিতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। আইনি কাঠামোর ওপর ভিত্তি করে উভয় দেশের উদ্যোগগুলো বাস্তবায়নে জোর দেন তিনি।

আলজেরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান জনাব কুরাইশি কামাল কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য পার্লামেন্টারি সহযোগিতাকে নতুন উপাদান হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে জনকূটনৈতিক সম্পর্কের পূর্ণ বিকাশ সম্ভব।

এছাড়াও আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।