NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের তথ্য থাকবে অ্যাপে


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৩ এএম

>
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের তথ্য থাকবে অ্যাপে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রশাসনিক অখণ্ডতাকে প্রাধান্য দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। তবে এবারই প্রথম সীমানা পুনর্নির্ধারণের জন্য অ্যাপ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এতে আসনভিত্তিক সব তথ্য থাকবে। অ্যাপটি তৈরির বিষয়ে দরকষাকষি চলছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, পরিসংখ্যার ব্যুরো প্রকাশিত আদম শুমারির চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন না পেলে আগের তথ্য অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ করা হবে। কেননা রোডম্যাপ অনুযায়ী এটি আগামী মে মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে ইসি মো. আলমগীর জানিয়েছিলেন, জনসংখ্যাকে প্রাধান্য দিতে গেলে ঢাকাতেই আসন সংখ্যা অনেক বেড়ে যাবে। পাশাপাশি প্রশাসনিকভাবেও অনেক অসুবিধার সৃষ্টি হবে। কেননা এক উপজেলার নাগরিক অন্য উপজেলার সংসদ সদস্যকে ভোট দেন। ফলে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। তাই সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক অখণ্ডতার বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। পরিসংখ্যার ব্যুরোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা চূড়ান্ত প্রতিবেদন দিলে কাজ শেষ হয়ে যাবে। আমরা আমাদের কাজ গুছিয়ে রাখছি।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কাছে বেশ কিছু আবেদন জমা পড়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করে দেখেছি। এগুলো সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনায় নেওয়া হবে। চলতি বছর ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আগামী মে মাসের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ করতে চায় ইসি।

মো. আলমগীর বলেন, রোডম্যাপে আমরা মে মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য ঘোষণা দিয়েছি। এই সময়ের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ হয়েছে। এক্ষেত্রে আদম শুমারির চূড়ান্ত প্রতিবেদন না পেলেও আমরা সীমানা পুনর্নির্ধারণ করে ফেলব। 

সর্বশেষ ২৫টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছিল। সীমানায় পরিবর্তন আনা আসনগুলো হলো—নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-৩ ও ৪, সিরাজগঞ্জ-১ ও ২, খুলনা-৩ ও ৪, জামালপুর-৪ ও ৫, নারায়ণগঞ্জ-৪ ও ৫, সিলেট-২ ও ৩, মৌলভীবাজার-২ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া-৫ ও ৬, কুমিল্লা-৬, ৯ ও ১০ এবং নোয়াখালী-৪ ও ৫।