NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

নির্বাচকদের নজরেই রয়েছেন নাসির


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৫২ এএম

>
নির্বাচকদের নজরেই রয়েছেন নাসির

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন নাসির হোসেন। শুক্রবার রাতেও পেয়েছেন অর্ধ-শতকের দেখা। ফরচুন বরিশালের বিপক্ষে গতকালের ম্যাচে করেছেন অপরাজিত ৫৪ রান। সবমিলিয়ে এবারের টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত নাসিরের সংগ্রহ ২৬৯ রান, যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। 

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন নাসির। তবে বিপিএলের পারফর্মম্যান্স আবারো আশা জাগাচ্ছে তার দলে ফেরার। শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেখানে এই প্রধান নির্বাচক মুখ খুলেছেন নাসিরের পারফর্মম্যান্স নিয়ে।

নান্নু বলছিলেন, ‘(নাসির) অনেক দিন পর এসেছে। খেলছে। ভালো খেলছে। ওকে আগে খেলতে দেন। থিতু হতে হবে একজন খেলোয়াড়কে। অনেক দিন পর এসে পারফর্ম করা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। ফিরে এসেছে সে। ধারাবাহিকভাবে এই প্রসেসে থাকলে অবশ্যই চিন্তা করা হবে।’

এবারের বিপিএল কেমন হচ্ছে এমন প্রশ্নের জবাবে অবশ্য নান্নু বলেন, ‘এখন পর্যন্ত ভালো ক্রিকেট হয়েছে। রোমাঞ্চকর ক্রিকেট। বেশ কিছু পারফর্মার আমরা দেখেছি। অনেকজনই আছে, সব বিভাগেই দেখা হচ্ছে। প্রতিটা ম্যাচই পর্যবেক্ষণ করা হচ্ছে। অনেকজনকেই দেখেছি। এই মুহূর্তে কারও নাম বলব না। কারণ ৮০ শতাংশ ম্যাচ না গেলে বলা মুশকিল। এখানে প্লেয়ারদের ভালো ইনভলভমেন্ট ও কমিটমেন্ট আছে।’