NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

জয়-তামিমের পর রাব্বির ব্যাটে চট্টগ্রামকে হারাল খুলনা


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:১১ এএম

>
জয়-তামিমের পর রাব্বির ব্যাটে চট্টগ্রামকে হারাল খুলনা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা দল। মাহমুদুল হাসান জয়ের ৫৯ এবং তামিম ইকবালের ৪৪ রানের পর শেষ দিকে ইয়াসির রাব্বির  ১৭ বলের ৩৬ রানে ভর করে ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় খুলনা দল।

শুরুতে ওপেনার মুনিম শাহরিয়ারকে হারিয়ে চাপে পড়ে খুলনা দল। এরপর জয় এবং তামিম দেখে শুনেই খেলতে থাকেন দল এগিয়ে নিয়ে। এই জুটি থেকেই আসে শতরান। এরপর তামিম ফিরে যান ৪৪ রান করে। তখনো জয় ছিলেন অবিচল। এরপর অর্ধ-শতক পূর্ণ করে ৫৯ রানে বিদায় নেন খুলনার তরুণ এই ব্যাটার। বাকি পথ অধিনায়ক ইয়াসির রাব্বি এবং আজম খান পাড়ি দেন।

৪ ছক্কা এবং ২ চারে রাব্বি অপরাজিত থাকেন ৩৬ রান করে, অন্যদিকে আজম অপরাজিত থাকেন ১৫ রান করে। চট্টগ্রামের হয়ে নিহাদুজ্জামান নেন ২ উইকেট। এছাড়া শুভাগত হোম শিকার করেন ১ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সংগ্রহ করেছিল ১৫৭ রান। ওপেনার উসমান খানের ৪৫ এবং আফিফ হেসেনের ৩৫ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় চট্টগ্রাম। খুলনার হয়ে এদিন সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেছেন ওয়াহাব রিয়াজ।