NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

ম্যান ইউকে আটকে দিল ক্রিস্টাল প্যালেস


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ১১:৫৫ এএম

>
ম্যান ইউকে আটকে দিল ক্রিস্টাল প্যালেস

আগের ম্যাচের দূরন্ত জয়ের ধারা অব্যাহত থাকল না। আটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে নাটকীয়ভাবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত  সময়ে অনবদ্য ফ্রি-কিকে গোল করে সমতা ফেরালেন ক্রিস্টাল প্যালেসের মাইকেল ওলিসে। 

এতে অপূর্ণ থেকে গেল লিগ টেবিলে সিটিকে টপকে রেড ডেভিলসের দ্বিতীয় স্থানে উঠে আসার লক্ষ্যও।

ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগে ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে গোল করেন ব্রুনো ফের্নান্দেস। ম্যান ইউ সমর্থকেরা ভাবতেও পারেননি ছবিটা বদলে দেবেন ওলিসে। 

ম্যান ইউ পেনাল্টি বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল ক্রিস্টাল প্যালেস। সেই কিকেই গোলরক্ষককে হতবাক করে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন ওলিসে।