NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

ঘরোয়া লিগে পরিবর্তন আসছে ম্যাচ কমিশনারে


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:২০ এএম

>
ঘরোয়া লিগে পরিবর্তন আসছে ম্যাচ কমিশনারে

এবারের ঘরোয়া ফুটবল একটু ভিন্ন আঙ্গিকে চলছে। প্রতি সপ্তাহের শুক্রবার-শনিবার প্রিমিয়ার লিগ এবং মঙ্গলবার ফেডারেশন কাপ চলছে। প্রিমিয়ার লিগে ৫ রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। ষষ্ঠ রাউন্ডের আগে বাফুফের লিগ ম্যানেজমেন্ট কমিটি সভায় বসেছে। সেই সভায় রেফারিং নিয়েই বেশি আলোচনা হয়েছে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক রেফারিরা। ঘরোয়া লিগে রেফারি এসেসর (তত্ত্ববধায়ক) থাকে না। এই দু’টি বিষয় নিয়ে আবাহনী ক্লাবের ম্যানেজার সত্যজিত দাশ রুপু সভায় বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্যের যৌক্তিকতা সভায় গৃহীত হয়।
 
সভা শেষে লিগ ম্যানেজম্যান্ট কমিটির আহবায়ক ও বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক বলেন, ‘আমরা রেফারি এসেসর আলাদাভাবে রাখার এবং ম্যাচ কমিশনার সাবেক রেফারিদের বাইরে কাউকে দেয়ার ব্যাপারে ইতিবাচক আলোচনা করেছি। এখানে ফান্ডিংয়ের খুব বেশি বিষয় নেই। এটা শুরু করা যেতে পারে।’

ক্লাবগুলো রেফারিং নিয়ে প্রশ্ন করে আবার রেফারিদের ম্যাচ বরাদ্দ নিয়েও প্রশ্ন উঠে অনেক। এই সব বিষয়ে সামনে আরো স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের চেষ্টা থাকবে বাফুফের, ‘বিশ্বকাপের ম্যাচেও রেফারির সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। রেফারিদের ভুল হতেই পারে। তবে এটা ইচ্ছেকৃত নয়।'

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার ম্যাচের জন্য শত কোটি টাকা সংস্থানের চেষ্টা করছে। সেখানে স্বচ্ছ রেফারিংয়ের জন্য ভিএআর কেন আনা হচ্ছে না এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহী, ‘আর্জেন্টিনার ম্যাচের জন্য স্পন্সর থেকে অর্থ সংগ্রহ করা হবে। লিগের জন্য কয়েকটি ভেন্যুতে ভিএআর করা ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে স্পন্সর পাওয়া সম্ভব হবে না’।

গত মৌসুমে যারা ভালো রেফারিং করেছেন। তাদের মধ্যে অনেকে এই মৌসুমে রেফারিং করতে দেখা যাচ্ছে না। গত মৌসুমে রেফারিদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন যারা তাদের অনেককে শাস্তির মধ্যে রাখা হয়েছে।