NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

সিলেটের শক্তিশালী ব্যাটিং লাইনকে পাত্তাই দিল না কুমিল্লা


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৫১ পিএম

>
সিলেটের শক্তিশালী ব্যাটিং লাইনকে পাত্তাই দিল না কুমিল্লা

এবারের বিপিএলে প্রথম পাঁচটা ম্যাচের সবগুলো জিতেছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি-মুশফিকদের অভিজ্ঞ দলটির বিপক্ষে জেতা তো দূরের কথা, কোনো দলই তেমন প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি। তবে সেসব বিষয়কে পেছনে ফেলে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেটকে দাঁড়াতেই দেয়নি দলটির পেসাররা। আর তাতে প্রথম ইনিংসে ১৪০ পেরোতে পারল না সিলেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। প্রায় সমশক্তির দুই দলের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৩৩ রান করেছে সিলেট।

ম্যাশদের বিপর্যয়ের শুরুটা দ্বিতীয় ওভারে। পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হ্যারিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান 
তারই স্বদেশী হাসান আলী। পরের ওভারের প্রথম বলেই আঘাত। প্রথমবার তিন নম্বরে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারলেন না  আকবর আলী। ৯ রানের ব্যবধানে ফর্মে থাকা জাকির হাসানকে ফিরিয়ে তৃতীয় আঘাতটা দেন হাসান আলী। 

নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় নামেন মুশফিকুর রহিম। তবে শুরুটা ভালো হলেও ১৫ বলে ১৬ রান করে ফিরতে হয় তাকে। মুশফিক ফেরার পর ৫ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় সিলেট। 

৫৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ম্যাচে ফেরত আনেন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। দুজনে মিলে গড়েন  ৮০ রানের অনবদ্য এক জুটি। তাতে স্বল্প হলেও লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় সিলেট স্ট্রাইকার্স।