NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

আর্জেন্টিনা ইস্যুতে বাফুফের সংবাদ সম্মেলন বুধবার


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৬ পিএম

>
আর্জেন্টিনা ইস্যুতে বাফুফের সংবাদ সম্মেলন বুধবার

আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশের উন্মাদনা ব্যাপক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রীতি ম্যাচের জন্য চিঠি দিয়েছিল। ফিফার জুন উইন্ডোতে ঢাকায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের। 

আগামীকাল বুধবার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন রয়েছে। সেই সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ইস্যুতে বাফুফে বিভিন্ন বিষয় তুলে ধরবে।

আর্জেন্টিনার বাংলাদেশে আগমন নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অনেক কৌতূহল। মেসির আর্জেন্টিনা এর আগেও বাংলাদেশে এসেছিল। তবে এবার সেটা হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর। 

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া।

এবার মেসিদের প্রতিপক্ষ নিয়ে এখনো কাজ শুরু করেনি বাফুফে। আগে মেসিদের আমন্ত্রণ নিশ্চিত করা নিয়ে কাজ করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।