NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শিগগিরই আরও ভারী অস্ত্র পেতে পারে ইউক্রেন : ন্যাটো মহাসচিব


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০৮ পিএম

>
শিগগিরই আরও ভারী অস্ত্র পেতে পারে ইউক্রেন : ন্যাটো মহাসচিব

ইউক্রেন শিগগিরই পশ্চিমা দেশগুলো থেকে আরও ভারী অস্ত্র সরবরাহের আশা করতে পারে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। 

জার্মান একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। 

কিয়েভ দীর্ঘকাল ধরে ট্যাঙ্কসহ ভারী অস্ত্রের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ভারী অস্ত্র সরবরাহ করা হলে তা রাশিয়াকে উসকানি দেওয়া হতে পারে, এমন যুক্তি দেখিয়ে সরবরাহ থেকে বিরত ছিল পশ্চিমা দেশগুলো।  

স্টলটেনবার্গ বলেন, ভারী যুদ্ধাস্ত্রের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ।  

জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে কিয়েভকে অস্ত্র সরবরাহের সমন্বয়কারী ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের একটি বৈঠকের আগে ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য এলো।  

স্টলটেনবার্গ বলেন, আমরা যুদ্ধের একটি সিদ্ধান্তমূলক পর্যায়ে আছি। অতএব, এটি গুরুত্বপূর্ণ যে আমরা ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করি। 

পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহের মাত্রা ক্রমেই বাড়াচ্ছে।  

এই মাসের শুরুর দিকে, ফ্রান্স, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র যথাক্রমে ফরাসি এএমএক্স- ১০ আরসি লাইট ট্যাংক, ৪০টি জার্মান মার্ডার ইনফ্যান্ট্রি ভেহিক্যাল এবং ৫০টি ব্র্যাডলি ফাইটিং ভেহিকেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

প্রথম পশ্চিমা দেশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন।  

স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে হামলা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভুল করেছেন। 

তিনি আরও বলেন, পুতিন তার নিজের সশস্ত্র বাহিনীর শক্তিকে অত্যধিক মূল্যায়ন করেছেন। আমরা তাদের ভুল পদক্ষেপ, তাদের মনোবলের অভাব, নেতৃত্বের সমস্যা, দুর্বল সরঞ্জাম দেখতে পাচ্ছি।