NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৪০ এএম

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

ঢাকা: বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। আজ শুক্রবার বিশ্ব ইজতেমার ময়দানে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় জুমার নামাজ।

এদিকে ইজতেমার মাঠ মুসল্লিদের দ্বারা পরিপূর্ণ হয়ে যাওয়ায় তুরাগ পাড়ে ময়দানের চারপাশের রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে স্টেশন, মিলগেট পর্যন্ত সড়কে মুসল্লিদের ঢল নামে। তারা ময়দানে জায়গা না পয়ে সড়কেই জুমার নামাজ আদায় করেন।

 

ইজতেমায় জুমার নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা জুবায়ের। এতে অংশ নেন দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। 

আজ টঙ্গীর তুরাগের তীরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার নামাজ।

শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার আজকের দিনের কার্যক্রম। ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। আজ জুমার নামাজে অংশ নিতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ইজতেমা ময়দানে আসেন।

ইজতেমার মুরুব্বী শহিদুল ইসলাম জানান, বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক।

আগামী রবিবার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।