NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৪০ এএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর শ্রদ্ধা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।

শুক্রবার বেলা ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা নির্বাচন করা হয়।  

 

নিয়ম অনুযায়ী মতিয়া চৌধুরীকে সংসদের উপনেতা নির্বাচনের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে জানানো হবে।  

এরপর সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। দুই এক দিনের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে জানা গেছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর মতিয়া চৌধুরী সংসদীয় গণতন্তের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।