NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘টাইটানিক’ নায়িকার সাক্ষাৎকার নেওয়ার ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৮ এএম

>
‘টাইটানিক’ নায়িকার সাক্ষাৎকার নেওয়ার ভিডিও ভাইরাল

‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ বক্স অফিসে দারুণ সফল। এই ছবির মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন ‘টাইটানিক’-এর নায়িকা কেট উইন্সলেট। তবে এ ছবির প্রচারণায় গিয়ে এক টিভি সাংবাদিককে দেওয়া তার সাক্ষাৎকারের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। সে ঘটনার ভিডিও ২৪ ঘণ্টারও কম সময়ে দেখা হয়েছে ১০ লাখ বার!

কেট উইন্সলেটের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন জার্মান টিভি নেটওয়ার্ক জেডডিএফের তরুণ সাংবাদিক মার্থা। যা ছিল ওই সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়ার প্রথম অ্যাসাইনমেন্ট। শুরুতে তিনি ইতস্তত ভঙ্গিতে কেটকে বলেন, প্রথমবারের মতো সাক্ষাৎকার নিচ্ছেন তিনি।

উইন্সলেট তখন বলেন, ‘ওকে, ভেবে দেখো, কী হতে যাচ্ছে...এটা হবে তোমার করা সবচেয়ে দুর্দান্ত এক সাক্ষাৎকার। কারণ কী জানো? কারণ, আমরা দুজন মিলে ঠিক করেছি, দারুণ একটা সাক্ষাৎকার করব।’

সাংবাদিককে পূর্ণ স্বাধীনতা দিয়ে অস্কারজয়ী অভিনেত্রী আরও বলেন, ‘তুমি আমাকে যা খুশি তা-ই জিজ্ঞেস করতে পারো, তোমার ভয় পাওয়ার কিছু নেই। সবকিছুই দারুণভাবে হবে। ওকে, এবার শুরু করা যাক।’

বিখ্যাত অভিনেতা এবং তরুণ সাংবাদিকের মধ্যকার মধুর মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। কেট-টে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্তরা।