NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

সরকারি কর্ম কমিশনে নবনিযুক্ত দুই সদস্যের শপথগ্রহণ


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৪:৫৪ এএম

সরকারি কর্ম কমিশনে নবনিযুক্ত দুই সদস্যের শপথগ্রহণ

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নবনিযুক্ত দুই সদস্য আজ শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ তাদের শপথ পড়ান।

শপথ নেয়া দুই সদস্য হলেন-সাবেক সচিব খলিলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

আজ বেলা দেড়টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানী শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সরকারি কর্ম কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।