NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১, ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

আওয়ামী লীগ যে কথা বলে, সে কথা রাখে : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ১২:৫৬ পিএম

আওয়ামী লীগ যে কথা বলে, সে কথা রাখে : প্রধানমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগ যে কথা বলে, সে কথা রাখে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষ কিছু পেয়েছে।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজ মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে যা যা বলেছিলেন পরে সব কথা তিনি রেখেছিলেন। পৃথিবীর কোন দেশেই এতো তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারিনি। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু বলেছিল আমার মাটি আছে, মানুষ আছে, সেটা নিয়েই দেশ গড়ে তুলবো। 

তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করে নিজের পরিবারের থেকে বেশি বাঙালি জাতির ক্ষতি হয়েছে।