NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

সিইও নন, বিসিবির সভাপতিই হতে চান সাকিব


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৬:২২ পিএম

>
সিইও নন, বিসিবির সভাপতিই হতে চান সাকিব

বিপিএল শুরুর আগেই এই টুর্নামেন্টকে নিয়ে মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। যা নিয়ে টালমাটাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন। বিপিএলের সিইও হলে সাকিব মাত্র ১ থেকে ২ মাসে টুর্নামেন্টকে পরিপূর্ণ রূপ দিতে পারবেন। তার এমন বক্তব্যের পর মুখ খুলেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। স্বাগতম জানিয়েছিলেন সাকিবকে সিইওর দায়িত্ব নিতে।

রোববার (৮ জানুয়ারি) রাতে রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেওয়া হলে নেবেন কি না। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো।’

এর আগে গেল শুক্রবার সংবাদ সম্মেলনে সোহেল জানান, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।’

এর আগে গেল বুধবার গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে ১ দিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব পান সাকিব। সেখানে সাংবাদিকদের সামনে বিপিএল নিয়ে হতাশা প্রকাশ করেন তারকা এ অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। দুই মাসও লাগার কথা নয়। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’

সাকিব এসময় একটি হিন্দি সিনেমার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন, ১ দিনেও অনেক কিছু করা সম্ভব। যে পারে সে সবসময়ই করতে পারে।’