NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শুটিংয়ে পড়ে গেলেন শেহনাজ, ভক্তরা পেলেন ‘অন্য কিছু’


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
শুটিংয়ে পড়ে গেলেন শেহনাজ, ভক্তরা পেলেন ‘অন্য কিছু’

প্রেমে পড়েছেন শেহনাজ গিল। নতুন গানের ভিডিও মুক্তি পাওয়ার পর থেকে এমনই গুঞ্জন বাতাসে। গুরু রণধাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় একসঙ্গে তাদের দেখা যাচ্ছে বলেও গুঞ্জন রয়েছে।  

সম্প্রতি তাদের এক খুনসুটির মুহূর্ত ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একসঙ্গে সমুদ্রসফরে গেছেন সানা-গুরু। সাগরপাড়ে গোলাপি খাটো পোশাকে ছুটছেন শেহনাজ, পেছনে গুরু।হঠা বালির ওপর পড়ে যান নায়িকা। নায়ক ধরে তুললেন সঙ্গীকে। সেই দৃশ্য বার বার দেখে যাচ্ছেন অনুরাগীরা। গানের ভিডিওর শুট করতে গিয়ে নির্ঘাত পরস্পরে মজেছেন তারা, এই জল্পনা তুঙ্গে।

‘বিগ বস ১৩’-র দৌলতে প্রথম বার দর্শকের সঙ্গে পরিচয় হয় পাঞ্জাবের উঠতি অভিনেত্রী শেহনাজ কৌর গিলের। রিয়েলিটি শো শেষ হওয়ার পর যেন রাতারাতি বদলে গেছিল শেহনাজের জীবন। সবচেয়ে বড় বদল ছিল তার কাছের মানুষ অভিনেতা সিদ্ধার্থ শুক্লার প্রয়াণ। সেসব পেছনে ফেলে নতুন রূপে দর্শকের সামনে এসেছেন শেহনাজ। 

শিগগিরই শেহনাজের অভিষেক হতে যাছে বলিউডে। তাও আবার সালমান খানের ‘কিসি কি ভাই, কিসি কি জান’ সিনেমায়।