NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

করোনা চিকিৎসায় ফাইজারের দ্বারস্থ বেইজিং


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৯ এএম

করোনা চিকিৎসায় ফাইজারের দ্বারস্থ বেইজিং

আর্ন্তজাতিক ডেস্ক: করোনা রোগীদের চিকিৎসায় ফাইজারের তৈরি প্যাক্সলোভিড ট্যাবলেট দেশে উৎপাদনের অনুমতি পেতে মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা শুরু করেছে চীন।

 চীনের ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন (এনএমপিএ) এ আলোচনায় নেতৃত্ব দিচ্ছে।

রয়টার্সের খবর অনুসারে, গত ডিসেম্বরে ফাইজারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করে বেইজিং। চলতি মাসের মধ্যে ফাইজারের সঙ্গে এ নিয়ে চুক্তির আশা করছে দেশটি। চুক্তি হলে চীনের প্রতিষ্ঠানগুলো প্যাক্সলোভিড ট্যাবলেট দেশেই উৎপাদনের সুযোগ পাবে।

 

চীনে এখন করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ শুরু হয়েছে। হাসপাতালগুলো রোগীতে পূর্ণ। এ মুহূর্তে উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের চিকিৎসায় প্যাক্সলোভিডের মতো ভাইরাসবিরোধী ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ। এ জন্যই ফাইজারের সঙ্গে দ্রুত এ বিষয়ে চুক্তি করতে চাইছে চীন।

গত মাসে চীন সরকার হঠাৎ করে ‘জিরো-কোভিড’ নীতি পরিত্যাগ করে। এরপর দেশজুড়ে সংক্রমণ বেড়ে যায়। চীনের হাসপাতালগুলো তীব্র চাপের মধ্যে রয়েছে।