NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

ড. কামালের সঙ্গে জোট করা ছিল ভুল : কাদের সিদ্দিকী


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৭:১৮ এএম

ড. কামালের সঙ্গে জোট করা ছিল ভুল : কাদের সিদ্দিকী

ঢাকা: ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করাটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

তিনি বলেন, আমি শয়তান নই, আমি মানুষ, আমি ভুল করি।  শেখ হাসিনা আমাকে ভাইয়ের মর্যাদা দিয়েছেন। আমি আমার বোন শেখ হাসিনার জন্য জীবন দিতে পারি।

রবিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী আরও বলেন, আমার বড় বোন নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন। বাংলাদেশ যতো দিন থাকবে, তত দিন মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে।

 

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে সপরিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। এরপর থকে রাজনীতিতে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।