NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ভারতব্যাপী মুক্তি পেল বাংলাদেশের ‘হাওয়া’


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ এএম

>
ভারতব্যাপী মুক্তি পেল বাংলাদেশের ‘হাওয়া’

কথা ছিল, ৩০ ডিসেম্বর ভারতব্যাপী মুক্তি পাবে বাংলাদেশের সিনেমা ‘হাওয়া’। নির্দিষ্ট দিনে মুক্তি না পেলেও তার ঠিক এক সপ্তাহ পর ঠিকই মুক্তি পেল ছবিটি। খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

গত ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তারও আগে কলকাতায় অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয়েছিল ছবিটি। সেসময় ‘হাওয়া’ দেখতে কলকাতার দর্শকদের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।

শুক্রবার (৬ জানুয়ারি) ‘হাওয়া’ মুক্তি পেয়েছে দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে। রিলায়েন্সে এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে সেই খবরটি হাওয়ার অফিসিয়াল পেজেও শেয়ার করা হয়।

মেজবাউর রহমান সুমন পরিচালিত তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান প্রমুখ।