NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ০৭:৫৩ এএম

>
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত ম্যারি মাস। সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফ্রান্সের সমর্থন এবং আন্দ্রে মালরাক্সের মতো ফরাসি বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেন ড. মোমেন।

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে বলে বিশ্বাস করে ফ্রান্স।

উভয়পক্ষ বিমান চলাচল, খাদ্য নিরাপত্তা এবং প্রক্রিয়াকরণ, সবুজ জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়েও আলোচনা করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে তার মেয়াদকালে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হন।