NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

বিপিএলের ট্রফি উন্মোচন, দেখা নেই সাকিবের


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৭ পিএম

>
বিপিএলের ট্রফি উন্মোচন, দেখা নেই সাকিবের

শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারের আসর। বিপিএল শুরুর একদিন আগে আজ বৃহস্পতিবার নবম আসরের জন্য ট্রফি উন্মোচিত হয়েছে। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে উন্মোচিত হয়েছে এ ট্রফি। তবে সেখানে ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব না থাকায় তার পরিবর্তে দলের প্রতিনিধি হিসেবে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে ছিলেন ইয়াসির আলি রাব্বি। ঢাকা ডমিনেটরসের নেতৃত্ব পড়েছে নাসির হোসেনের কাঁধে। সিলেট সিক্সারসের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

গেল বারের মতো এবারো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব পালন করছেন ইমরুল কায়েস। চট্টগ্রাম চ্যালেঞ্জান্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন শুভাগত হোম চৌধুরি। অন্যদিকে রংপুর রাইডার্সের দায়িত্বে পেয়ে নুরুল হাসান সোহান ছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। 

শুক্রবার দিনের প্রথম ম্যাচে দুপুর ২.৩০ মিনিটে মাঠে নামবে সিলেট সিক্সারস এবং চট্টগ্রাম চ্যালেন্জান্স। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। দুটি ম্যাচই মাঠে গড়াবে শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।