NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

সমস্যার সমাধান হয়ে গেছে, রাশিয়ার জাহাজ প্রসঙ্গে প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৮ এএম

>
সমস্যার সমাধান হয়ে গেছে, রাশিয়ার জাহাজ প্রসঙ্গে প্রতিমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একটি জাহাজের নাম পাল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্রের পণ্য নিয়ে আসা রাশিয়ার জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়া ঘটনার সমাধান হয়ে গেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

রাশিয়ার জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়া ঘটনার অগ্রগতি জানতে চান সাংবাদিকরা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্রগুলো আমাদের যে বার্তা দিয়েছে, আমরা তার প্রতি সম্মান জানিয়েছি। আর এ সমস্যা সমাধানে যে খুব বেশি বেগ হতে হয়েছে তা নয়। ইতোমধ্যেই বিষয়টির সমাধান হয়ে গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্রের কাজ সময়মতো শেষ করা হবে বলে জানান শাহরিয়ার আলম। তিনি বলেন, রূপপুরের মতো মেগা প্রকল্প আমরা সময় মতো শেষ করতে চাই। এই প্রকল্পকে আমরা গুরুত্বও দিই। মেট্রোরেলের ৬টি রুট হবে। এর একটি মাত্র সবে চালু হয়েছে। ঢাকাবাসীর ওপর এই প্রকল্পের প্রভাবও পড়েছে। সেই জায়গা থেকে রূপপুর প্রকল্প যেন সময় মতো শেষ হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি বলেন, এগুলো হাই ভ্যালু প্রজেক্ট, ডিলে ইজ নট একসেপটেবল। সে জায়গা থেকে রূপপুর নিয়ে নতুন যে সময়সূচি আছে, সে সময়ে যেন শেষ হয়; সেই চেষ্টা আমাদের আছে।

রাশিয়ার জাহাজকে বন্দরে ভিড়তে না দেওয়া ঘটনার মস্কোর সঙ্গে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মোটেই না।

তৃতীয় দেশ হয়ে জাহাজটির পণ্য আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা জাহাজ কোম্পানি ও সে দেশের বিষয়। এরচেয়ে বেশি কিছু আমি বলতে পারব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বন্ধু রাষ্ট্রগুলো যে বার্তা আমাদেরকে দেয়, সে জায়গা থেকে আমরা এটার প্রতি সম্মান জানিয়েছি। এটার সমাধান করতে বেশ বেগ পেতে হচ্ছে, তা নয়। এট দ্য সেইম টাইম, আমাদের অগ্রাধিকার হলো, রূপপুরের মতো মেগা প্রকল্পগুলোকে সময়মত ডেলিভার করা। 

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর উরসা মেজর নামে রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রং ও নাম বদল করে নিষেধাজ্ঞার তালিকায় থাকা রাশিয়ার একটি জাহাজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্রের পণ্য আসছে- এমন তথ্য নিশ্চিত হয় বাংলাদেশ। পরে বাংলাদেশ জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে। যদিও জাহাজটিকে বন্দরে পণ্য খালাসের অনুমতি দিতে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে রাশিয়া। তবে শেষ অবধি বন্দরে ভিড়তে দেওয়া হয়নি রাশিয়ান জাহাজটিকে।