NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশে নতুন ধারা সূচিত হয়েছে : স্পিকার


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ০৪:১৭ এএম

>
মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশে নতুন ধারা সূচিত হয়েছে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মেট্রোরেলের যাত্রা শুরুর মাধ্যমে বাংলাদেশে নতুন ধারা সূচিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ইংরেজি নববর্ষ ২০২৩-এর শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের চলমান উন্নয়ন, বাণিজ্য মেলা ২০২৩, নারীদের অগ্রগতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রধানমন্ত্রী দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন, যাতে অনেক নারী উদ্যোক্তা সম্পৃক্ত। নারীবান্ধব ব্যবসায়িক পরিস্থিতি বজায় রাখতে সরকার কাজ করছে। এসময় তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন স্পিকার।

মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার স্পিকারকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে ডিজিটাল মেলা চলমান। দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ হাজার উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের সুফল আজ সকলেই পাচ্ছে।

এসময় হুইপ ইকবালুর রহিম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।