NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে : অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২৪ এএম

নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে : অর্থমন্ত্রী

ঢাকা: নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৭.৫ শতাংশ। সেটা কো-অর্ডিনেশন কমিটির সভায় সংশোধন করে ৬.৫ শতাংশ করা হয়েছে। তবে, আমি আশাবাদী, প্রবৃদ্ধি আরও বেশি হবে।

রবিবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বিশ্বে এখন বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আশা করছি, আমাদের এখানেও কমবে।

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, সে সময় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল। সেটা আমরা ৫-৬ শতাংশে নামিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু, কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই মূল্যস্ফীতি বেড়েছে।