NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

পিএসজিতে ফিরেই লাল কার্ড পেলেন নেইমার


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ১০:২৫ এএম

>
পিএসজিতে ফিরেই লাল কার্ড পেলেন নেইমার

কাতার বিশ্বকাপ ২০২২ মোটেও সুখকর ছিল না ব্রাজিলের জন্য এমনকি নেইমারের জন্যও না। বিশ্বকাপ ব্যর্থতা শেষে এবার নিজের ক্লাবে ফিরেই নেইমার দেখলেন লাল কার্ড। বুধবার দিবাগত রাতে পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ২ মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। 

প্রথমে এদিন ৬০.১৭ মিনিটের মাথায় স্ত্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনের মুখে আলতো করে থাপ্পরের মতো মেরে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর ৬১.৩৮ মিনিটের মাথায় স্ত্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। তাতে করে লাল কার্ড দেখেই মাঠ ছাড়েন পিএসজির এই তারকা ফুটবলার। এরপর ৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি।

এর আগে ম্যাচের ১৪ মিনিটের সময় নেইমারের ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুইনহোস।তবে ম্যাচের ৫১ মিনিটে সেই মারকুইনহোসের গায়ে লেগে আত্মঘাতী গোলে সমতা ফেরে স্ত্রাসবুর্গ। কিন্তু অতিরিক্ত সময়ে (৯০+৬) কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে পিএসজি।