NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

মেট্রো রেল উদ্বোধন : কাল আনন্দ শোভাযাত্রা করবে ছাত্রলীগ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৬ এএম

মেট্রো রেল উদ্বোধন : কাল আনন্দ শোভাযাত্রা করবে ছাত্রলীগ

ঢাকা: মেট্রো রেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই আনন্দ শোভাযাত্রা শুরু হবে।

আজ বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আনন্দ শোভাযাত্রা আয়োজনের কথা জানানো হয়৷ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি ইউনিটকে সুবিধাজনক সময়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করার নির্দেশও দেওয়া হয়৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রো রেল চালু করে পৃথিবীর উন্নয়ন ইতিহাসের রোল মডেল, বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা, দেশরত্ন শেখ হাসিনা সমৃদ্ধি ও সম্ভাবনার যে দুয়ার খুলে দিয়েছেন, তাতে এদেশের ছাত্রসমাজ এবং তরুণ প্রজন্ম কৃতজ্ঞতা প্রকাশ করছে। ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে স্বতঃস্ফূর্তভাবে এই কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দিতে বাংলাদেশ ছাত্রলীগ একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে।

 

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 'বাংলাদেশ ছাত্রলীগ মনে করে কাঙ্ক্ষিত মেট্রো রেলের যাত্রা নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে, মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে, জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় পরিবেশ দূষণ হ্রাস পাবে, শিক্ষার্থীরা সহজ ও সুলভে যাতায়াত করতে পারবে, যাতায়াতে সময় কম ব্যয় হওয়ায় তরুণরা পড়াশুনা খেলাধূলা সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড পরিচালনায় অধিক সময় পাবে, মানসিকভাবে উৎফুল্ল থাকবে।

মেট্রো রেলের ভাড়া পরিশোধে ডিজিটাল ব্যবস্থা চালু করায় তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগকে গতিশীল করবে। দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ছাত্র ও তরুণরা অধিক হারে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে বলে এতে উল্লেখ করা হয়।