NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

কাশ্মিরে রাহুলের সঙ্গী হবেন ফারুক-আবদুল্লাহ-মেহবুবা


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩২ এএম

>
কাশ্মিরে রাহুলের সঙ্গী হবেন ফারুক-আবদুল্লাহ-মেহবুবা

ভারতের প্রধান বিরোধী কংগ্রেসের ৫ মাসের দীর্ঘ ‘ভারত জোড়ো যাত্রা’ কাশ্মিরে গিয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে। রাহুল গান্ধী চিঠি লিখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীকে ভারত জোড়ো যাত্রায় যোগাদানের আহ্বান জানিয়েছিলেন।  

তবে তার আহ্বানে সবাই সাড়া দেয়নি। যেমন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বিএসপির মায়াবতীর মতো নেতারা যোগ দেবেন না এ যাত্রায়। তবে কাশ্মিরে ফারুক ও ওমর আবদুল্লার সঙ্গে পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও রাহুলের যাত্রায় যোগ দেবেন।   

অখিলেশ যাদব আগেই জানিয়েছিলেন, তারা এই যাত্রার সমর্থন দিচ্ছেন। কিন্তু রাহুলের সঙ্গে হেঁটে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে যাচ্ছেন, এমন কোনও বার্তা অখিলেশ দেননি।

বিএসপি নেত্রী মায়াবতী এমনিতেই বিজেপির দিকে ঝুঁকে বলে কংগ্রেস নেতাদের অভিযোগ। তাই তিনি রাহুলের সঙ্গে যাত্রায় যোগ দেবেন, এমনটা কংগ্রেস নেতারা আশা করেননি। তবে অখিলেশ, জয়ন্তরা না এলেও তাদের দলের কেউ এই যাত্রায় যোগ দেবেন বলে কংগ্রেস নেতারা এখনও আশা করছেন।  

দিল্লি পৌঁছনোর পর আপাতত ভারত জোড়ো যাত্রায় বিরতি চলছে। ৩ জানুয়ারি আবার শুরু হবে যাত্রা। 
 
কংগ্রেস নেতারা  কাশ্মিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। জম্মু-কাশ্মিরে শেষ সরকারে বিজেপি-পিডিপি জোট হয়েছিল। সেই পিডিপির নেত্রী মেহবুবা নিজেই জানিয়েছেন, তিনি রাহুলের অদম্য সাহসকে কুর্নিশ জানাচ্ছেন। এর ফলে জম্মু-কাশ্মিরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাহুলের যাত্রায় যোগ দেবেন। গুলাম নবি আজাদের সঙ্গে কংগ্রেস ছেড়ে যাওয়া কিছু নেতাও ফিরে এসে রাহুলের যাত্রায় যোগ দিতে পারেন।