NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

রংপুর সিটিতে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ইসি রাশেদা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৫ এএম

>
রংপুর সিটিতে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ইসি রাশেদা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

সোমবার (২৬ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

ইসি রাশেদা বলেন, সবাই মিলে নির্বাচন করতে হবে। প্রার্থীদের আচরণ হতে হবে বিধিমালা অনুযায়ী। আমাদের লোকবল খুব বেশি নেই, তবুও আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করব।

তিনি বলেন, রসিক নির্বাচনে আমরা ৮৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সেসব কেন্দ্রের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এই কেন্দ্রগুলো নিবিড় পর্যবেক্ষণ করব। গাইবান্ধার মতো কোনো সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। আমরা গাইবান্ধা নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রংপুরেও সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই।

সিসি ক্যামেরা জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসি ক্যামেরার ব্যবহার আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) নেই। তবুও জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। 

বিএনপির ছেড়ে দেওয়া ৫টি আসনে বাজেট ঘাটতির জন্য সিসি ক্যামেরা স্থাপন করা যাবে না। কারণ এটি হঠাৎ করে হয়েছে। এজন্য আমাদের বাজেট ছিল না। তবে আমরা কিন্তু বলছি না যে একেবারেই ব্যবহার করব না। যদি প্রয়োজন হয় তাহলে করব, বলেন ইসি রাশেদা।