NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘কখন বললাম যে আমি ফ্রান্স ও এমবাপ্পের সাপোর্টার?’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:০৫ এএম

‘কখন বললাম যে আমি ফ্রান্স ও এমবাপ্পের সাপোর্টার?’

বিনোদন ডেস্ক: ভারতীয় সিরিয়াল যারা দেখেন তারা নিশ্চয়ই জবা সেনগুপ্তকে চেনেন? তিনি ছোট পর্দার জনপ্রিয় চরিত্র। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কে আপন কে পর'-এর জনপ্রিয় মুখ তিনি। জবা বললেই সিরিয়াল প্রেমীরা সকলে তাঁকে এক নামে চিনে ফেলে। জবার চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা।

 

 

বিমানের পাইলট হৃদরোগে আক্রান্ত হলে যাত্রী জবা সেই বিমানের হাল ধরে খুব সুন্দরভাবে এয়ারপোর্টে ল্যান্ড করান।   এই জবাকে কখনো দেখা যায় সংসারের জন্য লড়তে। আবার কখনো স্বামীর পাশে থেকে উচিত শিক্ষা দেন সকলকে। আবার কোনো দিন বিমান চালানো না শিখেই বিপদের মুখে পাইলট হয়ে যান তিনি।  

এবারের বিশ্বকাপে জবা খেলা নিয়ে বেশ সপ্রতিভ ছিলেন জবা। আসল নামটাই বলা হয়নি- কে আপন কে পর ধারাবাহিকের জবা বাস্তবে হলেন পল্লবী শর্মা। পল্লবী ফ্রান্সের খেলা নিয়ে প্রশংসা করেছেন, হেরে গেলেও ফ্রান্সের উদ্দেশে বলেছেন সুন্দর পারফর্ম্যান্স। আবার ব্রাজিল ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে যাওয়ার সময়ও বলেছিলেন সুন্দর পারফর্ম্যান্স।  

বোঝাই যায় পল্লবী ব্রাজুলের সমর্থক ছিলেন, স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার বিরোধীতা চলে আসে। ফ্রান্সের পক্ষে কথা বলায় তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।

এক নেটিজেন লিখেছেন, ‘আগে নিজের দিকে একটু ভালো করে তাকান তার পর না হয় ফুটবলের জাদু কর মেসির বিষয়ে কিছু বলার চেষ্টা করিয়েন আপনার বিষয়ে প্রমাণসহ অনেক কিছু আছে যেটা লোক সমাজে প্রকাশ করলে আপনার হিরোগিরি বাহির হয়ে জাবে বিষয়টা চিন্তা করলে বুঝতে পারবেন। ’

এমন অনেক মন্তব্যের মাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন পল্লবী শর্মা। এরপরে চুপ থাকতে পারলেন না জবা। বললেন, ‘আমি কখন বললাম যে ফ্রান্স ও এমবাপ্পের সাপোর্টার?’